Advertisement Placeholder

বীর বাবা-ই আমাদের ঘরের নেতা : বুবলী

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বীর বাবা-ই আমাদের ঘরের নেতা : বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীর। তারকা সন্তান হওয়ায় এই খুদেও এখন বেশ জনপ্রিয়। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করেন বুবলী। সেসব ছবি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের ভালোবাসায়।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে এই স্টার কিড।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা। এরপর নিজেদের বিয়ের তারিখও প্রকাশ করেন বুবলী।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার