Advertisement Placeholder

মা হচ্ছেন মালাইকা অরোরা!

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা হচ্ছেন মালাইকা অরোরা!

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই অর্জুন কাপুরের বাহুডোরে মালাইকা অরোরা। প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক বজায় রাখলেও এখন অনেকটাই খুল্লাম খুল্লা। বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থাকছেন দীর্ঘদিন ধরে। মাঝে বেশ কয়েকবার সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা গেলেও এখনও লিভ ইন রিলেশনশিপেই রয়েছেন এই লাভবার্ডস।

বুধবার (৩০ নভেম্বর) আচমকাই খবর রটে যায়, মা হতে চলেছেন মালাইকা আরোরা। সূত্রের খবর, সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা জুটি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে পাওয়া এই ‘খবর’ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এবার মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুলল অভিনেত্রীর পরিবার ও মালাইকার সঙ্গী অর্জুন কাপুর।

মালাইকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিল অভিনেত্রীর পরিবার। এই ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ায় যে তারা বেশ বিড়ম্বনায় পড়েছেন, তা স্পষ্ট বোঝা গেল পরিবারের প্রতিক্রিয়া দেখে।

অন্যদিকে, মালাইকার ভুয়া প্রেগন্যান্সির খবর ছড়ানোয় রেগে লাল হয়ে যান অর্জুন কাপুরও। যে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়, তাদের উদ্দেশে অর্জুন সামাজিকমাধ্যমে লেখেন, ‘ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা। আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে, যা খুশি লেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না।’
যদিও বলিউডে বিয়ের আগেই সন্তান সম্ভাব্য এমন উদাহরণ কম নেই। সম্প্রতি আলিয়া ভাট নিজেও সাত মাসের মাথায় সন্তানের জন্ম দিয়েছেন। পূর্বে শ্রীদেবী কিংবা সারিকা— বলি অভিনেত্রীদের অনেকেই মা হয়েছেন বিয়ের আগে। তবে এসবের মাঝেও কেউ কেউ ইঙ্গিত দিলেন মালাইকার বয়সের দিকেও।

উল্লেখ্য, ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। পুত্র আরহান নিজেও এখন বছর ২০ এর এক কিশোর। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসেই বিবাহবিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই সুখে দিন কাটাচ্ছেন অর্জুনের সঙ্গে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার