Advertisement Placeholder

বিশ্বকাপ ফুটবলের আসরে এবার পা পড়ছে দীপিকার

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ফুটবলের আসরে এবার পা পড়ছে দীপিকার

দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে যাচ্ছে নতুন পালক। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে যাচ্ছেন দীপিকা।

কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল আসরে চলছে নকআউট পর্বের খেলা। শিগগিরবই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।

সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর তালিকাতেও স্থান পেয়েছেন তিনি। প্রতি দিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

শেষ বার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাঁইয়া’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা। সেখানে দক্ষিণী অভিনেতা প্রকাশ রয়েছেন। এ ছাড়া স্বামী রণবীর সিংয়ের সিনেমা ‘সার্কাস’-এও বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার