Advertisement Placeholder

টাইগারের পর এবার আলেকজান্ডারের প্রেমে মজলেন দিশা!

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইগারের পর এবার আলেকজান্ডারের প্রেমে মজলেন দিশা!

চলতি বছরই চেয়েছিলেন ভালোবেসে ঘর বাঁধতে। তার বদলে দিশা পাটানির প্রেমে ঘটে গেল বিচ্ছেদ। প্রেমিক টাইগার শ্রফ নাকি রাজি ছিলেন না। তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে। অন্যদিকে দিশা ছিলেন নিঃসঙ্গ, বিমর্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতেও দেখা গেছে মন খারাপের ছাপ।

তবে এবার সেই নিরবতা ভেঙে কার প্রেমে মজলেন ‘বাগী ২’ অভিনেত্রী? তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। তার সঙ্গেই দিশাকে হাসিমুখে দেখা গেছে বলে খুশি অনুরাগীরাও। বলিপাড়ায় গুঞ্জন, সম্পর্কে জড়িয়েছেন তারা।

কে এই আলেকজান্ডার? দিশার সঙ্গে তাকে জিমে শারীরিক কসরৎ করতে দেখা গেছে আগেও। প্রেমের গুঞ্জনের মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। দিশা তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানান। বললেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া, আড্ডা— একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।’ আলেকজান্ডারের কথায়, দিশা তার কাছে পরিবারের মতো।

বাতাসে ভাসমান প্রেমের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য বেশি কিছু ভেঙে বলতে চাননি আলেকজান্ডার। অল্প কথায় জবাব দিলেন, ‘আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সব কিছু? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’

দীর্ঘ ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা। ২০১৮ সালে ‘বাগী ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার