
বিনোদন ডেস্ক: | বুধবার, ১৫ জুন ২০২২ | প্রিন্ট | ১৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

হলিউড, বলিউড, টালিগঞ্জ এমনকি বাংলাদেশের শোবিজের অনেকেই চেহারায় পরিবর্তন আনতে সার্জারি করিয়েছেন। অনেক ভক্তই মনে করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও সার্জারি করিয়েছেন। কেউ কেউ তাঁর ফেসবুক পেজে এ নিয়ে মন্তব্যও করেন। ১৪ জুন ফেসবুক লাইভে এসে এমন গুজব নাকচ করে দিয়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, কখনোই সার্জনের দ্বারস্থ হননি তিনি।
অপু বিশ্বাস বলেন, “সৃষ্টিকর্তা আমার যে চেহারা দিয়েছেন আমি সেটা নিয়েই খুশি। এই চেহারা নিয়েই তো আপনাদের ভালোবাসা পেয়েছি, ‘ঢালিউড কুইন’র স্বীকৃতি দিয়েছেন। তাহলে হঠাৎ কেন চেহারা পরিবর্তন করতে যাব! আমি মাঝেমধ্যে ফেসিয়াল করি। যাঁরা ক্যামেরার সামনে কাজ করেন তাঁরা জানেন প্রতিদিন কী পরিমাণ লাইটের সামনে দাঁড়াতে হয় আমাদের। তাই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে, এটাই স্বাভাবিক। তাই বলে সার্জারি করানোর প্রশ্নই ওঠে না। আগেও যে অপুকে আপনারা পর্দায় দেখেছেন, এখনো সেই অপুকেই দেখতে পাবেন। ’



