Advertisement Placeholder

হবু বউয়ের ওপর গোপনে নজরদারি করছেন সিদ্ধার্থ!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবু বউয়ের ওপর গোপনে নজরদারি করছেন সিদ্ধার্থ!

শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের চর্চিত প্রেমিকযুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, বলিউডের আরেক অভিনেতা বরুণ ধাওয়ান কিয়ারার গালে চুমু খাওয়াতে বেজায় চটেছিলেন প্রেমিক সিদ্ধার্থ। এবার জানা গেল, হবু বউয়ের ওপর গোপনে নজরদারি করছেন অভিনেতা!

কবে বিয়ে করছেন যদিও সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সিড-কিয়ারা দুজনেই। তারপরও গণমাধ্যমে গোপন বলে কিছুই থাকে না। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি বসবে এই তারকা জুটির বিয়ের আসর। তার আগে একইদিনে থাকছে মেহেদি এবং সংগীতের অনুষ্ঠান। পুরোদস্তুর বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং সারতে চলেছেন এই হবু দম্পতি।

বিয়ে নিয়ে মুখ না খুললেও প্রেমিকা কিয়ারাকে নিয়ে সম্প্রতি একটি সিক্রেট ফাঁস করেছেন সিদ্ধার্থ। আপতত ‘মিশন মজনু’র প্রচারে ব্যস্ত অভিনেতা। আগামী ১৯ জানুয়ারি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। প্রচারের ফাঁকে সিদ্ধার্থের কাছে জানতে চাওয়া হয়েছিল তার ফোনের স্পিড ডায়ালে কিয়ারার নম্বর আছে কিনা? জবাবে সিদ্ধার্থ জানান, ‘নিশ্চয় আছে। একজন সহ-অভিনেতার ফোন নম্বর স্পিড ডায়ালে রাখাটা সুবিধাজনক। শুধু কিয়ারাই নয়, আরও অনেকের নম্বরই রয়েছে।’

‘মজনু’ সিদ্ধার্থের কাছে ছবির প্রসঙ্গ টেনে আরও জানতে চাওয়া হয় কিয়ারার ওপর গোপনে নজরদারির সুযোগ পেলে তিনি ঠিক কী করবেন? অভিনেতার চটপট জবাব, “নিশ্চয়ই নজরদারি করতাম। আমি দেখতাম ও এক মাসে কত সময় জিমে ওয়ার্কআউট করে। এটাকে ‘মিশন ক্রসফিট’, ‘মিশন নট ফিট’ বা ‘মিশন ইজ শি ফিট?’ নামও দিতে পারেন।”

প্রসঙ্গত, ‘মিশন মজনু’তে গুপ্তচরের চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ। এর আগে ‘শেরশাহ’, ‘আইয়ারি’র মতো দেশভক্তিমূলক ছবিতে দেখা গিয়েছে তাকে। এই ছবিতে সিদ্ধার্থের নায়িকা রাশমিকা মান্দানা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার