Advertisement Placeholder

আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট!

দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট! যখন কন্যা রাহার বয়স সবে মাত্র তিন মাস তখনই নতুন জল্পনা কল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এ প্রথমই মা হওয়ার পর কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করেছিলেন এ অভিনেত্রী। এরপর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয়বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছরের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। এরপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বের হন এ দম্পতি। যদিও মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি তারা। এমনকি দুইবছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য সবাইকে অনুরোধ করেছেন। এর মধ্যেই হঠাৎ আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন উঠেছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন তাদের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের জন্য বিরতি না নিয়ে একের পর এক কাজ করে গেছেন এ অভিনেত্রী। হলিউডে ‘হার্ট অব স্টোন’ সিনেমার শুটিং করেছেন। ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচার কাজও সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার