Advertisement Placeholder

প্লাস্টিক সার্জারি নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্লাস্টিক সার্জারি নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে

ছবির কাজ শেষ হলেই মুম্বাই ছেড়ে লন্ডনে উড়ে যান রাধিকা আপ্তে। স্বামীর সঙ্গে ক’টা দিন কাটিয়ে আসেন। শুধু তাই নয়, প্রাণ ভরে শ্বাস নেন। সেখানকার বাতাস অনেক বেশি শুদ্ধ বলে মনে করেন ‘পার্চড’-অভিনেত্রী। কিন্তু কেন?

একটি সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, মুম্বাইয়ের দমবন্ধ করা পরিবেশ তাকে গিলতে আসে। তার সহকর্মীরা সবাই প্লাস্টিক সার্জারি করে নিজেদের মুখ এবং শরীর বদলাতে ব্যস্ত। সারাক্ষণ যেন কৃত্রিমতার দাস হয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। এসবের মধ্যে খুব ক্লান্ত বোধ করেন ৩৬ বছরের রাধিকা।

তার কথায়, “বয়স তো বাড়বেই। তাই বলে ত্বকের ভাঁজ ঢাকতে একের পর এক অস্ত্রোপচার করে যাব? স্বাভাবিকতা কি এতটাই ঘৃণ্য এখানে? অথচ, কেউ একবার প্রতিবাদও করে ওঠেন না। বলেন না, এটা ভুল,” আক্ষেপ করে বলেন রাধিকা।
তাই কাজের প্রয়োজনে যতটুকু দরকার, মুম্বাইয়ের সঙ্গে ততটুকুই সংযোগ রাখেন রাধিকা। এর থেকে বেশি মিশলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে মনে করেন তিনি। সেই সঙ্গে এও জানান, পেশাগত জীবনের আসল চ্যালেঞ্জ হল প্রত্যাখ্যানের ধাক্কা সামলে নিতে শেখা, যা তিনি পেরেছেন।

২০০৫ সালে ‘বাহ’ ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক হয় রাধিকার। তারপর অভিনয় দক্ষতার জোরেই ১৭ বছর কাটিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। বয়স যতই বাড়ুক, আত্মবিশ্বাসও তুঙ্গে অভিনেত্রীর। বললেন, “কোনও কিছুর সঙ্গে আপোস করতে পারি না। শুধুমাত্র যেতে হয় বলেই সব পার্টিতে যাই না কিংবা লোকের সঙ্গে খেজুরে সম্পর্ক রাখি না। আমার মতো করে বাঁচি।”

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার