
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

মহান শহীদ দিবস উপলক্ষে গৃহিত নানা কর্মসূচির প্রস্তুতি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কর্মকর্তাসহ উপ-কমিটির নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
মহান শহীদ দিবস উপলক্ষে নিউইয়র্কে শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে। চার গ্রুপে বিভক্ত হয়ে তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হবে বলে আয়োজক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’ জানায়।
ক গ্রুপে থাকবে কিন্ডারগার্টেন থেকে সেকেন্ড গ্রেডের শিক্ষার্থীরা। তাদের বিষয়-অঙ্কন,লিখন, আবৃত্তি। খ গ্রুপে তৃতীয় গ্রেড থেকে পঞ্চম গ্রেডের শিক্ষার্থীরা অংশ নেবে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার অঙ্কন, ১০টি ইংরেজী শব্দের বাংলা অনুবাদ, আবৃত্তি প্রতিযোগিতায়। গ গ্রুপে ষষ্ঠ থেকে অস্টম গ্রেডের শিক্ষার্থীরা অংশ নেবে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন, ভাষা আন্দোলনের ইতিহাস লিখন এবং একুশের কবিতা আবৃত্তি। ঘ গ্রুপে নবম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলা অঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের বর্ণাঢ্য ইতিহাস লিখন এবং মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী/অভিভাবকেরা সরাসরি যোগাযোগ করতে পারবেন হোস্ট সংগঠনের সাথে ৯১৭-৫৭৬-৬৩২৩, ৬৪৬-৭০৭-৯৩৪৪, ৬৪৬-৩০০-১৪০১, ৬৪৬-৭৫০-১২৭২,৭১৮-৬৯০-৫৭৬৬, ৬৪৬-৬৯৬-৫৫৮৫, ৩৪৭-৪৫৫-৪৮৪৮, ৩৪৭-৪৫৯-৮৯৯৮, ৬৪৬-৬৪২-৪৭০৮ এবং ৯১৭-৫৪৭-৬৮৩২ নম্বরে। উল্লেখ্য, এসব প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হবে ২০ ফেব্রæয়ারি সন্ধ্যায় কুইন্স প্যালেসে শহীদ দিবসের মূল অনুষ্ঠানে।
বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে একুশের আলোকে আলোচনা, আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশনা। সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারওম্যান সবিতা দাস জানান, অংশ নেবে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, বিপা, উদীচী, সুর-ছন্দ শিল্পী গোষ্ঠি,অনুপদাশ ড্যান্স একাডেমি, শিল্পকলা একাডেমির শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আকতার লিলি দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সপরিবারে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা। প্রভাত ফেরীতে অংশগ্রহণের জন্যে ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে ঢাবিএ, চবিএ, জবিএ, কৃষিবিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাপা, ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন, নরসিংদী সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন,বিপা, উদীচী যুক্তরাষ্ট্র, সুর-ছন্দ শিল্পী গোষ্ঠি, আড্ডা, সঙ্গিত পরিষদ, শিল্পকলা একাডেমি, সিভিল সার্ভিস সোসাইটি,আবিয়া, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, প্রবাসী শরিয়তপুর সমিতি, প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান এসোসিয়েশন, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, সবিতা মাদার এ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন, চাটখিল উপজেলা সমিতি, মাগুরা জেলা সমিতি, বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি,মৈত্রী ফাউন্ডেশন, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, গাজীপুর জেলা এসোসিয়েশন, নরসিংদী জেলা সমিতি, প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন, মিরসরাই এসোসিয়েশন, শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, গাইবান্ধা সোসাইটি, মারাবাংলা ’৯০ এসএসসি বহির্বিশ্ব এবং বাংলাদেশ পূজা সমিতি।



