Advertisement Placeholder

হায়দার আর মুন্নির গানে আপ্লুত টেক্সাসের স্যান এ্যান্তোনিয়ো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হায়দার আর মুন্নির গানে আপ্লুত টেক্সাসের স্যান এ্যান্তোনিয়ো

কনসার্টে দিনাত জাহান মুন্নি এবং হায়দার হুসেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

দেশিয় সংস্কৃতির অবগাহনে কম্যুনিটির সম্প্রীতির বন্ধন সংহত রাখা এবং প্রবাস প্রজন্মে বাঙালি কালচার বিকাশ ও লালনের অভিপ্রায়ে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ এসোসিয়েশন অব স্যান এ্যান্তোনিয়ো’ (বাসা)র উদ্যোগে ১০ জুন টেক্সাস স্টেটের স্যান এ্যান্তোনিয়ো সিটিতে জমজমাট এক সমাবেশ হলো। এর মধ্যমণি ছিলেন বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি এবং হায়দার হুসেন। এ এলাকায় এটিই ছিল এ দু’জনের প্রথম উপস্থিতি, তাই কম্যুনিটির সকল বয়সী মানুষের সমাগমে পুরো আয়োজনটি ঝলসে উঠেছিল।

বাসার কর্মকর্তা এ এস এম ফেরদৌস আয়োজনের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এমন একটি বিশেষ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে বাসার সকলেই অভিভূত। কারণ, অনুষ্ঠানটি শুধু বাংলাদেশের ঐতিহ্যমন্ডিত সংস্কৃতিকে উপস্থাপনই করেনি একইসাথে প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার ক্ষেত্রেও অন্যতম একটি অবলম্বনে পরিণত হয়েছিল। গান এবং কথার জাদুতে সকলেই আপ্লুত হয়েছেন। পরিবেশিত হয় সব ধরনের সঙ্গীত। জীবন-ঘনিষ্ঠ গানগুলোকে বিপুল করতালিতে অভিনন্দিত করেছেন সকলে। একইসাথে বাংলা সঙ্গীতের সকল ধারায় অত্র অঞ্চলের প্রবাসীদের আন্তরিক আগ্রহের ভূয়সী প্রশংসা করেছেন হায়দার ও মুন্নি। প্রসঙ্গত: উল্লেখ্য যে, টেক্সাসের এ অঞ্চলে বাংলাদেশিরা কয়েক বছর আগে থেকে বসতি শুরু করেছেন। নানাবিধ কারণে ক্রমেই সে সংখ্যা বাড়ছে। অনেকেই নিজের মেধা ও প্রতিভা গুণে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনে নিজেদের অবস্থান সংহত করেছেন। রাজনীতিতেও সম্পৃক্ততা বাড়ছে। এই আশা জাগানিয়া পরিবেশকে বাঙালি আমেজে মহিমান্বিত রাখতে বাসা’র নানা আয়োজন অপরিসীম ভূমিকা রাখছে বলে এলাকাবাসী মনে করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার