Advertisement Placeholder

বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ বিটপী গ্রুপের চেয়ারম্যান রেজা আলী আর নেই

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ বিটপী গ্রুপের চেয়ারম্যান রেজা আলী আর নেই

বাংলাদেশের আধুনিক বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ, সাবেক সংসদ সদস্য এবং বিটপী-মিসামী গ্রুপের চেয়ারম্যান রেজা আলী ইন্তেকাল করেছেন।

স্থানীয় সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজা আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর সিঙ্গাপুরের বিডেফোর্ড রোডের মসজিদ আল-ফালাহয় রেজা আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
রেজা আলীর মরদেহ ঢাকায় আনার পর পরদিন বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে রেজা আলীর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর ত্রিশালের ধনিখোলায় পঞ্চম জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, রেজা আলীর জন্ম ১৯৪০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। বাষট্টির ছাত্র আন্দোলনের সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। বেশ কয়েক বছর জেলে ছিলেন। ১৯৬৩ সালে প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে তিনি সহকারী সাধারণ সম্পাদক হন।

১৯৬৮ সালের দিকে রেজা আলী প্রথমে বিটপীকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ১৯৬৯ সালে বিটপীকে অ্যাডভারটাইজিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। আশির দশকে তিনি পোশাক শিল্পের সঙ্গেও যুক্ত হন।

সত্তর-আশির দশকে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজা আলী। তিনি পরবর্তী সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার পৈতৃক বাড়ি কুমিল্লায়। তার বাবা তোফাজ্জল আলী সেখান থেকে প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী হয়েছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার