Advertisement Placeholder

টাইগারদের সঙ্গে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইগারদের সঙ্গে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। তৎকালীন সময়ে আলোচিত এই কোচ সাকিব আল হাসানদের সঙ্গে দ্বিতীয় দফায় কাজ করতে সোমবার ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, এদিন রাত সাড়ে ১০টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন হাথুরু। এরপরের দিন বিশ্রামে থেকে ২২ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশে দ্বিতীয় ইনিংস শুরু করবেন।

এর আগে হাথুরুসিংহের দ্বিতীয় দফায় ফেরার খবর নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছিলেন, জানিয়েছিলেন, হাথুরু তিন ফরম্যাটেই কোচ হয়ে ফিরছেন। থাকবেন কমপক্ষে দুই বছরের জন্য। এছাড়া হাথুরুর সহকারী হিসেবে কে থাকছেন সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।

এদিকে, বিসিবির হেড অফ প্রোগ্রামস ডেভিড মুর বাংলাদেশে এসেই কাজ শুরু করেছেন। তার অধীনে লেগ-স্পিনার হান্ট কর্মসূচি গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, হাথুরুর ফেরার দিন সোমবারই (২০ ফেব্রুয়ারি) জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দেশে পা রাখবেন। সাবেক এই প্রোটিয়া বোলার গত ভারত সফরের পর ছুটি কাটাতে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার