
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

বঙ্গবীর আতাউল গনি ওসমানী স্মরণ-সভায় নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীণ মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ওসমানী পরিষদের অন্যতম সংগঠক শেখ আখতার উল ইসলাম ও সৈয়দ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, লেখক ইশতিয়াক রুপু, বাসদ নেতা শাহাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের নেতা শাহিন কামালি, মইনুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, কমিউনিটি নেতা হাসান আলী, আবুল খায়ের চৌধুরী, ইয়ামিন রশীদ, আব্দুল মালেক খান লায়েক, এম এ করিম প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর সাহসী অংশগ্রহণ ও সফল নেতৃত্বদানের স্মৃতি স্মরণ করে মহান এই সামরিক ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া জেনারেল ওসমানীকে দেয়া ‘বঙ্গবীর’ উপাধি বাংলাদেশের একজন রাজনৈতিক দলের সভাপতি অজানা কারণে ব্যবহার করছেন বলে দু’একজন বক্তা অভিযোগ করেন। শেষে মরহুম জেনারেল ওসমানীসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।



