Advertisement Placeholder

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্রের সাঈদ ও ইলিয়াস, নেতা-কর্মীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্রের সাঈদ ও ইলিয়াস, নেতা-কর্মীদের উল্লাস

আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ঠাঁই পেলেন যুক্তরাষ্ট্রের দুই যুবনেতা। আবু সাঈদ আহমেদকে আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদকের পদমর্যাদা) এবং ইলিয়াস খানকে সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারে পরিক্ষীত সাঈদ এবং ইলিয়াসের এই নিযুক্তিতে উল্লাস প্রকাশ করেছেন অনেকে। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যামাইকায় অনির্ধরিত এক অনুষ্ঠানে ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দল, যুক্তরাষ্ট্র জাসাস, যুক্তরাষ্ট্র ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বিএনপি নেতা এম এ বাতিন, আবু তাহের, আবুল কাশেম, কাওসার আহমেদ, যুবদলের নেতা আবুল কাশেম, ওয়েছ আহমেদ, জামালুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সুমন রহমান, মেহরাব রাজা চৌধুরী, জাকারিয়া অপু, তারেক আহমেদ, শাকিল আহমেদ এবং এডভোকেট আরিফ প্রমুখ। এ সময় সকলেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণদের সমন্বয়ে যুবদলের নয়া কমিটি গঠিত হওয়ায় মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ দিয়েছেন। একইসাথে তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটির অনুমোদন প্রত্যাশা করেছেন । উল্লেখ্য, ১২ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন কমিটি দেয়া হয়নি।

নিরব সমাজকর্মী এবং সততা-নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ী হিসেবেও বিশেষ খ্যাতি অর্জনকারি নিউইয়র্কের ইলিয়াস খান নয়া দায়িত্বকে সকলের আশির্বাদের ফল বলে মনে করছেন। বহির্বিশ্বে যুবদলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করবেন বলে উল্লেখ করেন। ইলিয়াস খান আরো জানান, আমি নিজ এলাকায় বিএনপির বহুবিধ কর্মকান্ডে সক্রিয় রয়েছি ২০১৮ সাল থেকে। এখন আরো জোরালোভাবে কাজের পরিধি বিস্তৃত হলো যুব সমাজকে বিএনপির আদর্শে উজ্জীবিত করার। উল্লেখ্য, ইলিয়াস খানের নির্বাচনী এলাকা হচ্ছে শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ি। ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় দৈনিকসমূহের রিপোর্টেও আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরীর বিরুদ্ধে বিএনপির প্রার্থী হিসেবে ইলিয়াস খানের নাম প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী আবু সাঈদ এবং ইলিয়াস খানকে স্বাগত জানিয়েছেন। যুবদলের সদ্য-অতীত কেন্দ্রীয় কমিটিতে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতা এম এ বাতিন। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির গুরুত্বপূর্ণ একটি পদে অধিষ্ঠিত হবার লক্ষ্যে বিএনপির সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। এম এ বাতিনও নয়া কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২৫১ সদস্যের নয়া এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন বুধবার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুমোদনের পত্রে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটি অনুমোদন করা হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার