Advertisement Placeholder
যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দকে তারেক রহমান

এখনই সময় আন্দোলনের প্রতি আন্তর্জাতিক জনমত সুসংহত করার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখনই সময় আন্দোলনের প্রতি আন্তর্জাতিক জনমত সুসংহত করার

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের সাথে তারেক রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের সাথে অনির্ধারিত এক বৈঠকে বলেছেন, এখন সময় হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের প্রতি আন্তর্জাতিক জনমত সুসংহত করার। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা-কর্মীদেরকে এ ব্যাপারে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ১ মার্চ পূর্ব লন্ডনে অনুষ্ঠিত ঐ বৈঠকে তারেক রহমান বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক অবস্থান নিয়েও কথা বলেছেন।

১০ বছর আগে ভেঙ্গে দেয়ার পর আজ অবধি কমিটি না হওয়া সত্বেও সাবেক নেতা-কর্মীরা নানা কর্মকান্ডে সরব থাকার তথ্য তার কাছে সবিস্তারে রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন এবং নয়া কমিটি গঠনের ব্যাপারটিও তার বিচেনায় রয়েছে বলে জানান তারেক রহমান।
যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অন্যতম সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, বিএনপি নেতা মিল্টন ভূইয়া ও মোশারফ হোসেন সবুজ ছাড়াও ঐ বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন। উল্লেখ্য, নয়া কমিটি গঠনের দাবি সারা আমেরিকায় জোরদার হওয়ায় উপরোক্ত নেতৃবৃন্দ নিউইয়র্ক থেকে লন্ডনে গেছেন।

বৈঠকে বিএনপির চলমান আন্দোলনের গতি-প্রকৃতি নিয়েও বিস্তারিত কথা বলেছেন তারেক রহমান। অতীতের মত এখনও যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীগনের জোরালো ভূমিকা আশা করছেন তিনি। বৈঠকের উদ্ধৃতি দিয়ে বিশেষ একটি নির্ভরযোগ্য সূত্র এ সংবাদদাতাকে জানান, বাংলাদেশে চলমান আন্দোলনে সকল জনগোষ্ঠির সম্পৃক্ততায় তারেক রহমান সন্তুষ্ট। শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় তিনি সুফলের ব্যাপারে প্রচন্ড আশাবাদি বলেও নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি উল্লেখ করেছে। তারেক রহমান মনে করছেন আন্দোলনের মধ্যদিয়েই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করা সম্ভব হবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ডিসি, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, টেক্সাস স্টেটে বিএনপির কমিটি গঠিত হলেও যুক্তরাষ্ট্র বিএনপির প্রয়োজন ফুরায়নি বলে মাঠ পর্যায়ের কর্মীরা দাবি জানাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে উপরোক্ত নেতৃবৃন্দ লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে উদ্বুদ্ধ হন বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার