Advertisement Placeholder

‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’ অবলম্বনে নিউইয়র্কে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’ অবলম্বনে নিউইয়র্কে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রদর্শনীতে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ঐতিহাসিক ৭ মার্চের প্রেক্ষাপটে রচিত কবি নির্মলেন্দু গুণের অসামান্য কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হলো নিউইয়র্ক সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ মার্চ শনিবার সন্ধ্যায়। ‘ডায়াসপোরা’ নামের একটি সংগঠন এই উৎসবটির আয়োজন করে।
বিকাল ৪টায় এক ক্যানভাসে যৌথ চিত্রকর্মের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের শিল্পীরা বিশালাকৃতির ক্যানভাসে ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধুর মুখ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। প্রায় একই সময়ে শিল্পী আখতার আহমেদ রাশার করা মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে শুরু হয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীরই উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মতলুব আলী।
এরপর সন্ধ্যা ৬টায় শামীম আল আমিনের পরিচালনা ও প্রতাপ দাসের প্রযোজনায় নির্মিত ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী পর্ব শুরু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার শিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে পর্দা ওঠে। বাংলাদেশের গানের সঙ্গে দলীয় এই পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। এরপর শিল্পী সীতেশ ধর, মৃদুল আহমেদ আর জারিন মাইশার ভীন্নধর্মী পরিবেশনায় উঠে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘সৃষ্টি সুখের উল্লাসে’।
উদ্বোধনী বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণই মূলত: বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এই ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐহিত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে”। বক্তব্য শেষে কনসাল জেনারেলের হাতে তুলে দেয়া হয় প্রামাণ্যচিত্রটির একটি পোস্টার।
এরপরই শুরু হয় প্রামাণ্যচিত্রটি। এতে সাক্ষাৎকার দিয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব। প্রামাণ্যচিত্রে আবৃত্তি করেছেন খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, নেপথ্য কণ্ঠ দিয়েছেন আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্রটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে উপস্থিত সুধীজন প্রশংসায় ভাসান নির্মাণ সংশ্লিষ্টদের।
মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন নির্মাতা শামীম আল আমিন ও প্রযোজক প্রতাপ দাস। এ সময় সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, লেখক আবেদীন কাদের, মুক্তিযোদ্ধা ফকির রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ড. প্রদীপ কর, চিত্র শিল্পী বাশিরুল হক, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শিরীন বকুলসহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এজাজ আলম আর সাবিনা নীরু।
অনুষ্ঠানটি শেষ হয় মুক্তিযুদ্ধের সময়কার জাগরণের গান দিয়ে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার