Advertisement Placeholder

সাদামনের দম্পতি ইঞ্জিনিয়ার ফজলু ও ডা. সায়েরা হকের ‘এশিয়ান এক্সপো’ অ্যাওয়ার্ড লাভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদামনের দম্পতি ইঞ্জিনিয়ার ফজলু ও ডা. সায়েরা হকের ‘এশিয়ান এক্সপো’ অ্যাওয়ার্ড লাভ

সাদা মনের দম্পতি হিসেবে পরিচিত নিউইয়র্কের ইঞ্জিনিয়ার ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতিকে ‘এশিয়ান এক্সপো-২০২৩’ এওয়ার্ডে ভূষিত করা হয়েছে। ৪ ও ৫ মার্চ ফ্লোরিডায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তানের প্রবাসীসহ বিশিষ্টজনদের অংশগ্রহণে এই এক্সপো অনুষ্ঠিত হয়।

সমাপনী মঞ্চে বিপুল করতালির মধ্যে ইঞ্জিনিয়ার ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতিসহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে সিনেটর শেখ রহমান, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে ‘বিশেষ সম্মাননা এওয়ার্ড’ প্রদান করা হয়। এগুলো হস্তান্তর করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, এক্সপোর হোস্ট কমিটির নেতা এম রহমান জহির এবং আরিফ আহমেদ আশরাফ।

উল্লেখ্য, ফজলুল হক-সায়েরা হক দম্পতি প্রবাস ও নিজ এলাকা কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেশ কয়েক বছর যাবৎ জনকল্যাণমূলক অনেক কাজে জড়িয়ে রয়েছেন। তবে অন্যদের মত তারা মিডিয়ায় কখনো আসতে চান না। নিরবে-নিভৃতে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। এবারই ‘এশিয়ান এক্সপো’ কর্তৃপক্ষ তাদেরকে জনসমক্ষে উপস্থাপন করলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার