
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতিসংঘের সামনে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির র্যালি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি’র উদ্যোগে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২১ মার্চ অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানব বন্ধন শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সংগঠনের সদস্য-সচিব বদিউল আলমের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
সাবেক যুগ্ম সম্পাদকদের মধ্যে আরো ছিলেন কাজী আজম, গোলাম ফারুক শাহীন, ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব হোসেন চোধুরী খোকন, স্টেট বিএনপি’র সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন।
মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দের মধ্যে এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির , স্টেট বিএনপির যুগ্ম আহবায়কদের মধ্যে নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করেন স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন উত্তরের যুগ্ম আহবায়ক এজিএম জাহাংগীর, সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার, মহানগর দক্ষিনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জামালুর রহমান চৌধুরী, সুমন সরদার, কৃষিবিদ সোলায়মান, কামাল হোসেন হাওলাদার, আব্দুল মান্নান হোসেন, সাখাওয়াত আজাদ, তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, মোঃমহসিন, ফারদিন রনি, রুবেল গাজী, মিজানুর রহমান মানিক, মোঃ আলামিন, মোঃ সোহেল, মিসেস রুমা, উত্তরের সদস্য লিয়াকত হোসেন প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সারা বাংলাদেশের গণমানুষের দাবি বাংলাদেশে একটি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে আন্দোলন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের‘ টেইক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন।



