
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনকে ক্রেস্ট প্রদান করেন এবিপিসি এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে প্রথম নারী সেক্রেটারি হিসেবে টানা দুই টার্ম দায়িত্ব পালনের পর সভাপতি হিসেবেও একই ইতিহাসের রচয়িতা হিসেবে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার সুফল হিসেবে দ্বিতীয় মেয়াদেও (গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে) বিজয়ী সভাপতি ফরিদা ইয়াসমিনকে বিশেষ সম্মান জানালো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি )এবং ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’ এর যুক্তরাষ্ট্র শাখা।
২৫ মার্চ ইফতার মাহফিলের প্রাক্কালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সন্নিকটে গুলশান টেরেস মিলনায়তনে অনাড়ম্বর এক সমাবেশে বিপুল করতালির মধ্যে এই সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়। এ সময় সাংবাদিক,সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক প্রবাসী। ছিলেন কূটনীতিক-বুদ্ধিজীবী-লেখক-কবি-সাহিত্যিকরাও। সকলেই নিজ নিজ বক্তব্যে বাংলাদেশের একটি মাত্র সংগঠন যার কোন বিভক্তি নেই, সেই প্রেসক্লাবের নেতৃত্ব টানা ৪ বছর দখলে রাখার অনন্য এক ইতিহাস রচনাকারি ফরিদা ইয়াসমিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সেক্রেটারি পদে কিংবা সভাপতি পদে আর কোন নারী নির্বাচিত হতে পারেননি। এছাড়া, টানা চার টার্মেও একই ব্যক্তি কর্তৃক এ দুটি পদে বিজয়ী হবার রেকর্ডও নেই। ফরিদা ইয়াসমিন এই অসম্ভবকে জয় করেছেন সাংবাদিক সমাজের সাথে গভীর একটি সম্পর্ক বজায় রেখে।
দলমত নির্বিশেষে সকলেই তাঁকে আপন ভাবেন। ক্রেস্ট প্রদানের আগে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি ফরিদা ইয়াসমিনকে এর আগে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়। সাংগঠনিকভাবে দক্ষ এবং অমায়িক বৈশিষ্টের ফরিদা ইয়াসমিনকে আবারো সম্মান জানাতে পেরে এবিপিসি এবং সেক্টর কমান্ডারস ফোরাম গৌরববোধ করছে। ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সম্মাননা আমাকে আরো ভালো কাজে উৎসাহিত করবে।
ক্রেস্ট প্রদানের সময় ছিলেন এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ-সভাপতি তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পপি চৌধুরী, সাধারণ সম্পাদক মো.আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাইছার, নির্বাহী সদস্য কানু দত্ত, রাজুব ভৌমিক, আলিম খান আকাশ এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অব;) মঞ্জুর আহমেদ এবং শহীদ হাসান, সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ মো. জাফরউল্লাহ, নারী সম্পাদক সবিতা দাস, প্রবাসী কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো সানাউল্লাহ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, আইয়ুব আলী, নির্বাহী সদস্য নুরুন্নাহার নিশা খান, আবুল হাসান মিলন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:)মঞ্জুর আহমেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মূলধারায় প্রবাসীদের পথিকৃত মোর্শেদ আলম, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ার বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, নিউইয়র্ক কন্স্যুলেট জেনারেলের প্রতিনিধি কন্স্যুলেটের হেড অব চ্যান্সেরী ইশরাত জাহান, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সেলর (প্রেস) নাসিরউদ্দিন, প্রবাসের মুক্তচিন্তার লেখক ফকির ইলিয়াস, কম্যুনিটি লিডার মুমিত ফুয়াদ, ইস্টার্ন ইনভেস্টেমেন্টের সিইও নুরুল আজিম, নিরব সমাজকর্মী ইঞ্জিনিয়ার ফজলুল হক, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খুরশিদ আনোয়ার বাবলু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভ’ইয়া, ইউএসবিসিআইয়ের প্রেসিডেন্ট লিটন আহমেদ, হোমকেয়ার এক্সিকিউটিভ নিলুফা শিরিন, শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, কম্যুনিটি লিডার মোর্শেদা জামান, কম্যুনিটি লিডার ড. মাহাবুবুর রহমান টুকু, রিয়েল এস্টেট ব্যবসায়ী সমিরুল ইসলাম বাবলু, লেখক রাজু আহমেদ মোবারক, এডভোকেট মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা শাহানারা রহমান, মনসুর আহমেদ, মিয়া আলিম পাখী, রিয়াজ মাহমুদ ও কম্যুনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান।



