Advertisement Placeholder

অস্তিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকেও ধ্বংসের হুঁশিয়ারি রাশিয়ার

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্তিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকেও ধ্বংসের হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনও শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ও রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখছে বলে অভিযোগ করেন তিনি।

রাশিয়ার এই কর্মকর্তা সোমবার রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে বলেন, “নিজেদের প্রচারণার ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারা এমন প্রতিরোধক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যে, এরপর মস্কো আর জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা অদূরদর্শী এক বোকামি এবং খুবই বিপজ্জনক।”

“রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ-সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়”, বলেন পাত্রুশেভ।

শনিবার পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাত্রুশেভ এই হুঁশিয়ারি দিলেন।

বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক শক্তি জাহিরের ক্ষেত্রে পাত্রুশেভই সর্বশেষ রুশ উর্ধ্বতন কর্মকর্তা, যিনি এমন কথা বললেন। যদিও মস্কোর দাবি, তারা এমন কিছু করতে চায় না।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর সময় রাশিয়া বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর হুমকি মোকাবেলায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

তাদের দাবি ছিল, কিয়েভের ন্যাটোতে যোগদানের আশঙ্কায় এমন হুমকি তৈরি হয়েছে।

এরপর থেকেই প্র্রকাশ্যে কোনও প্রমাণ হাজির না করলেও পশ্চিমারা পারমাণবিক হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। পাশাপাশি রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথাও বলে আসছে দেশটি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার