Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হলেন কেনেডি জুনিয়র

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হলেন কেনেডি জুনিয়র

রবার্ট এফ কেনেডি জুনিয়র। ছবি-সংগ্রহ।

প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এবং সাবেক ইউএস এটর্নী জেনারেল রবার্ট এফ কেনেডির পুত্র রবার্ট এফ কেনেডি জুনিয়র সামনের বছরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হলেন।

এ অভিপ্রায়ে তিনি প্রয়োজনীয় আবেদন ফেডারেল ইলেকশন কমিশনে সাবমিট করেছেন বলে বুধবার প্রাপ্ত সংবাদে জানা গেছে। উল্লেখ্য, পরিবেশ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ‘টিকা-বিরোধী’ আন্দোলনরত সংগঠন ‘চিলড্রেন্স হেলথ ডিফেন্স’র নেতৃত্বে এসেছেন। করোনা মহামারিকালে টিকার বিশেষ প্রয়োজনীয়তা উচ্চারিত হবার সময়ে তিনি এর তীব্র বিরোধিতা করেছেন। এমনকি হোয়াইট হাউসের সংক্রামক বিষয়ক প্রধান উপদেষ্টা এন্থনী ফাউসিকেও আক্রমণ করতে দ্বিধা করেননি কেনেডি জুনিয়র।

আরো উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্যে এ নিয়ে দু’জন মাঠে নামলেন। অপরজন হচ্ছেন লেখক মারিয়ান উইলিয়ামসন। অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন যদি পুনরায় প্রার্থী হন তাহলে এ দুজনের সাথে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার