Advertisement Placeholder

বিএনপির দাবি প্রসঙ্গে ওয়াশিংটন : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির দাবি প্রসঙ্গে ওয়াশিংটন : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না

স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বিএনপির কেয়ারটেকার সরকারের দাবি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যাকালে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে’।

পররাষ্ট্র দপ্তরের টমাস জেফারসন কক্ষে সোমবার ব্লিঙ্কেন-মোমেন বৈঠকের সময় অন্য একটি কক্ষে ব্রিফিং করছিলেন দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তাঁকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘বিএনপি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানাচ্ছে। তবে সরকারি দল বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড়। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। এ ক্ষেত্রে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে?’

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতিকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আমি এখানে কোনো দলীয় প্রার্থী বা এক দলের বিরুদ্ধে অন্য দলকে সমর্থন জানানোর জন্য অবস্থান করছি না।’

বেদান্ত প্যাটেল জবাবের শুরুতে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে চাই এবং জোরদার করার চেষ্টা করছি। এ কারণে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ (১০ এপ্রিল) বৈঠক করছেন।’ শেষে তিনি বলেন, ‘আবার বলছি, আমরা বাংলাদেশের সঙ্গে সার্বিকভাবে আমাদের সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার