Advertisement Placeholder

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’ জেবিবিএর ইফতার বিতরণ

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’ জেবিবিএর ইফতার বিতরণ

বাংলাদেশ স্ট্রিটের কর্ণারে জেবিবিএর ইফতার বিতরণের প্রাক্কালে অনষ্ঠিত দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিট’র কর্ণারে দাঁড়িয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের পর ইফতার বিতরণ করলো ‘জেবিবিএ’ (জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক)।

সংগঠনের প্রেসিডেন্ট ড. মাহাবুবুর রহমান টুকু এবং ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক সুলতান আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মত নেতার জন্ম হয়েছিল বলেই আমরা লাল-সবুজের পাসপোর্ট পেয়েছি এবং বহুজাতিক এই সমাজে মাথা উঁচু করে কথা বলার অধিকার পাচ্ছি। সেই সুবাদেই জ্যাকসন হাইটসের রাস্তার নাম ‘বাংলাদেশ স্ট্রিট’ হয়েছে। এজন্যে আমরা এই স্ট্রিটের নামফলকের নীচে দাঁড়িয়ে ইফতারি বক্স বিতরণ করতে স্বাচ্ছন্দবোধ করছি।

কম্যুনিটির সুপরিচিত সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বদ্ধ ঘর বা রেস্টুরেন্টের পরিবর্তে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করলে ভিন্নদেশীরা এমনকি মূলধারার নীতি-নির্দ্ধারকরা জানতে সক্ষম হবেন বাংলাদেশি আমেরিকানদের অবস্থান সম্পর্কে। এটাই এখন জরুরি। আমেরিকান স্বপ্ন পূরণের স্বার্থে মূলধারার রাজনীতি ও প্রশাসনে জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন জেবিবিএর উপদেষ্টা মাহবুবে আলম, ইমাম কাজী কায়্যুম, শেখ আলী হাসান, শোয়েব হোসেন, শাহীন রহমান। অনুষ্ঠানের অতিথির মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ইফতারের প্রাক্কালে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন আহলে বায়াত জামে মসজিদের ইমাম মুফতি ড. সাঈদ মুতাওয়াক্কি বিল্লাহ রাব্বানী বদরপুরি।
ঈদের কেনাকাটায় ব্যস্ত রোজাদাররা প্রকাশ্য রাস্তায় ইফতারের বক্স পেয়ে অত্যন্ত আনন্দিত ও অভিভ’ত হন বলে জানা গেছে। দূর-দূরান্ত থেকে আগত নারী ক্রেতারাও সন্তোষ প্রকাশ করেছেন জেবিবিএর এ কর্মসূচিতে। কম্যুনিটিতে জনপ্রিয় ‘আব্দুল্লাহর মিষ্টি অপূর্ব সৃষ্টি’ স্লোগানে মুখর সুলতান আহমেদের মালিকানাধীন ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ প্রদান করে বহু আইটেমের ইফতারি বক্স।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার