Advertisement Placeholder

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘কাওরান বাজার সুপারমার্কেটে’ ডাকাতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘কাওরান বাজার সুপারমার্কেটে’ ডাকাতি

নিউইয়র্ক সিটির কুইন্সে হিলসাইড এভিনিউতে ‘কাওরান বাজার সুপার মার্কেটে গত শনিবার ভোরে এক দুঃসাহসিক ডাকাতি হয়েছে। তালাবদ্ধ সুপার মার্কেটে পেছনের দরজার তালা ভেঙ্গে ডাকাতেরা সেইফটি বক্স ভেঙ্গে নগদ প্রায় ৪০ হাজার ডলার নিয়ে গেছে। সুপার মার্কেটের মালিক বাংলাদেশি-আমেরিকান ইলিয়াস খান ২২ এপ্রিল এ সংবাদদাতাকে জানান, প্রতিদিন রাত ১১টায় বন্ধ এবং পরদিন সকাল ৯টায় খোলা হয়। সে অনুযায়ী ঈদের আগেরদিন বৃহস্প্রতিবার ও ঈদের দিন শুক্রবার বেচা-বিক্রির সমুদয় অর্থ সেইফটি বক্সে রেখে বাসায় চলে যাই। যথারীতি পরদিন অর্থাৎ শনিবার সকাল ৯টায় আমার ম্যানেজার স্টোর খুলে খুচরা পয়সার প্যাকেট আনতে যান ওপরের তলার অফিসে। সেখানেই গিয়েই আৎকে উঠেন। কারণ সবকিছু তছনছ করা হয়েছে। সেইফটি বক্সের তালা ভেঙ্গে খোলা অবস্থায় দেখেই তিনি আমাকে ফোন করেন। সাথে সাথে আমি বাসা থেকে সুপার মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় আমার মেয়েকে অনুরোধ করি পুলিশকে জানাতে। কয়েক মিনিটের মধ্যে আমি সুপার মার্কেটে এসে পৌঁছানোর পরই পুলিশও উপস্থিত হয়।

কুইন্সের বিভিন্ন স্থানে কাওরান বাজার সুপার মার্কেট নামে তিনটি বড় গ্রোসারি স্টোরের মালিক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান জানালেন, ১৪৮ স্ট্রিট ও হিলসাইডের এই সুপারমার্কেট থেকে নগদ অর্থ ছাড়া আর কিছুই নেয়নি ডাকাতেরা। তদন্তকারি ডিটেকটিভও তা প্রত্যক্ষ করেছেন। এ সময় ইলিয়াস খান আরো জানান, ৭/৮ বছর আগে এই সুপারমার্কেটে আরেকবার চুরির ঘটনা ঘটেছিল। সে সময় এক বাংলাদেশীকে পুলিশ গ্রেফতার করেছিল। তিনদিন হাজতে থাকার পর সে মুক্তিলাভ করেছে।

ইলিয়াস খান উল্লেখ করেন, সিসিটিভি পরীক্ষা করে দেখেছি যে, ৪/৫ ডাকাতের সকলেই মুখোশধারী ছিল। তাই কাউকে চেনা যাচ্ছে না। ফুটেজ নিয়ে গেছেন ডিটেকটিভ। তদন্তু চলছে বলে পুলিশ অফিসার জানিয়েছেন। তবে, শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দুর্বৃত্ত গ্রেফতার দূরের কথা শনাক্ত করাই সম্ভব হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক সিটির সুপারমার্কেট, গ্রোসারি স্টোরে চুরি-চামারির ঘটনা চরমে উঠেছে। দুর্বৃত্তরা কেনা-কাটার আড়ালে মূল্যবান সামগ্রি চুরি করছে। এ সময় বাধা দিতে গিয়ে চলতি বছর ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ডে হতাহতের বেশ কটি ঘটনা ঘটেছে। পুলিশ বেশ ক’জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করার পরই জামিনে মুক্তি পেয়ে আবারো চুৃরির ধান্দায় নেমেছে দুর্বৃত্তরা। এহেন অবস্থার অবসানে নিউইয়র্ক সিটির গ্রোসারি স্টোরের মালিকেরা সংঘবদ্ধ হয়েছেন ‘কালেকটিভ অ্যাকশন টু প্রটেক্স আওয়ার স্টোর’ (সিএপিএস) ব্যানারে। তারা স্টেট গভর্ণর ক্যাথি হোকুল এবং অন্যান্য সিটি প্রশাসন সমীপে

গত জানুয়ারিতে স্মারকলিপি দিয়েছেন যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণের সংবাদ জানা যায়নি। ইলিয়াস খান বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও সংঘবদ্ধ হয়ে চুরি-ডাকাতি বন্ধে সরব থাকার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার