Advertisement Placeholder

কানাডায় এয়ারপোর্ট থেকে স্বর্ণভর্তি কন্টেইনার উধাও, পাঁচদিনেও মেলেনি হদিস

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় এয়ারপোর্ট থেকে স্বর্ণভর্তি কন্টেইনার উধাও,  পাঁচদিনেও মেলেনি হদিস

উধাও হবার ৫দিন পরও কানাডার টরন্টোস্থ পিয়ারসন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৫ মিলিয়ন ডলারের (দেড় শত কোটি টাকা) স্বর্ণসহ মূল্যবান সামগ্রীর কার্গো কন্টেইনারের সন্ধান পায়নি দেশটির পুলিশ। ২১ এপ্রিল শুক্রবার এটি উধাও হয়েছে বলে পুলিশে রিপোর্ট করা হয়। তবে এই স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর কার্গো কন্টেইনারটি কোথা থেকে এসেছিল, তা বলেনি কানাডার পুলিশ।

অভিযোগ পাবার পরই এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলন করে পিল আঞ্চলিক পুলিশের ইন্সপেক্টর স্টিফেন ডুইভেস্টাইন জানিয়েছেন, স্বাভাবিক নিয়মেই একটি বিমান এয়ারপোর্টে অবতরণের পর সেটির মালামাল আনলোড করা হয়। তারপর মূল্যবান সামগ্রি ভর্তি সেই কার্গো কন্টেইনারটি কী পরিস্থিতির শিকার হয়ে উধাও হয়ে গেছে, সেটি রহস্য তৈরী করেছে। মনে হচ্ছে বেআইনী প্রক্রিয়ায় কেউ তা সরিয়ে ফেলতে পারে।

স্টিফেন ডুইভেস্টাইন সে সময় আরো উল্লেখ করেন যে, কার্গোতে প্রকৃত অর্থে কত দামের স্বর্ণ বা অন্যান্য সামগ্রী ছিল তা স্পষ্ট করে জানা সম্ভব হচ্ছে না। তবে কানাডিয়ান মুদ্রায় তা ২০ মিলিয়নেরও (মার্কিন ডলারে ১৫ মিলিয়ন) বেশী হবে। তা শুধু স্বর্ণ ছিল না, অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিল। বিমানটি কোত্থেকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছিল তাও প্রকাশ করতে অপারগতা জানান পুলিশের এই ইন্সপেক্টর।
এদিনের বুধবার রাত পর্যন্ত পাঁচদিন অতিবাহিত হলেও কার্গোটির কোনো হদিস পাওয়া যায়নি কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি কানাডার পুলিশ। এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকের মন্তব্য, ‘বেড়ায় ক্ষেত খেলে দুর্বৃত্ত শনাক্ত হবে কিভাবে’।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার