Advertisement Placeholder

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল

হাজী মো. সুলতান হোসেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ সুলতান হোসেন (৭২) ৭ মে রবিবার বিকেল ৫টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

৩০ দিন আগে বাংলাদেশ থেকে তিনি এসেছিলেন পুত্রের সাথে কটা দিন কাটাতে। ডেপুটি কন্সাল জেনারেল এস এন নাজমুল হাসান এ সংবাদদাতাকে জানান, রবিবার অপরাহ্নে চমৎকার আবহাওয়ায় পুত্রের সাথে হাঁটছিলেন তিনি। ম্যানহাটানের বাসা থেকে দুই ব্লক (দুই শত গজ) দূরে হাটাবস্থায়ই পড়ে যান হাজী মোহাম্মদ সুলতান হোসেন। সাথে সাথে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা জানান যে, তিনি আর বেঁচে নেই।
মরহুমের নামাজে জানাযা স্থানীয় সময় সোমবার বাদ যোহর (বাংলাদেশ সময় মঙ্গলবার প্রথম প্রহর) জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হবে। একইদিন রাতের ফ্লাইটে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। মাদারিপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। একমাত্র পুত্র ড. মনিরুল ইসলাম যাবেন কফিনের সাথে। তিনি তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সোসাইটির মো. রব মিয়া এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মো. আবুল কাশেম, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও ও চেয়ারম্যান আলিম খান আকাশ পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার