Advertisement Placeholder

এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের

নিজের ৩৬তম জন্মদিনে এক মানবিক উদ্যোগ নেন সাকিব আল হাসান। গত ২৪ মার্চ রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করেছে ফাউন্ডেশনটি।

গত ৭ মে লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যান্সার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। সেইসঙ্গে সবাইকে এই উদ্যোগে গিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, ‘আমরা চাইলে আমাদের চারপাশের ক্যান্সার রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার