Advertisement Placeholder

গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ১২, হুঁশিয়ারি হামাসের

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ১২, হুঁশিয়ারি হামাসের

ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। সোমবার গভীর রাতে চালানো ওই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা—জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও।
ইসরায়েলের ৪০টি যুদ্ধবিমান ও ড্রোন হামলায় অংশ নেয়। ইসরায়েলি বাহিনী বলেছে, গাজার অন্তত ১০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী।

এদিকে জিহাদি নেতা ও ৯ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনার হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে বলেন, এই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বিশ্বাসঘাতকামূলক হামলায় দখলদারদের নিরাপত্তা জোরদার হবে না বরং এতে প্রতিরোধ আরও বাড়বে।

২০০৭ সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২৩ লাখ মানুষের বসবাস সেখানে। এসব ফিলিস্তিনির ৪৫ শতাংশ বেকার। আর ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার