Advertisement Placeholder

পদ্মা সেতুতে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছি : শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছি : শেখ হাসিনা

পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব আমরা দিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করতে গিয়ে যারা জমি দিয়েছিলেন তাদের ঘর করে দিয়েছি, জমি দিয়েছি। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিয়েছি।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে। জীবন দিয়ে গেছে আমার মা, আমার ভাইয়েরা।

সরকারপ্রধান বলেন, এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেক অপমান করেছে। আমাদের একটাই লক্ষ্য ছিল এই পদ্মা সেতু নির্মাণ করবোই। এই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেলো। আমরা আসবো, আপনারাও যাবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন- আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। তাকে বলবো, আসেন দেখে যান পদ্মা সেতু নিমার্ণ হয়েছে কী না।

তিনি বলেন, ২০০১ সালে আমরা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। খালেদা জিয়া এসে তা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে। তখন তারা বলেছিল- আওয়ামী লীগ কোনো দিন নাকি পদ্মা সেতুর কাজ করতে পারবে না। আজকে আমি তাকে জিজ্ঞাসা করি আসেন, দেখেন যান, পদ্মা সেতুর নির্মাণ হয়েছে কী না।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এই আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন বলে সম্ভব হয়েছে। সারাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছে। পদ্মা সেতু প্রমাণ করে জনগণই শক্তি, বড় শক্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। আজকে (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার