Advertisement Placeholder

ফের বাখমুতের নাম আর্টেমোভস্ক রাখল রাশিয়া

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের বাখমুতের নাম আর্টেমোভস্ক রাখল রাশিয়া

আগামী ১ জুনের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে বলে প্রতিজ্ঞা করেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান দেনিস পুশিলিন ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শন করেছেন। এর নতুন নাম দিয়েছেন আর্টেমোভস্ক। মঙ্গলবার স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শনে যান। খবর সিএনএন।

তিনি বলেন, এটি এখন তার সাবেক সোভিয়েত নাম আর্টেমোভস্ক নামে পরিচিত হবে। এখানে উল্লেখ্য, সোভিয়েত বিপ্লবী আর্টমোভস্কের নামে এ শহরটির নামকরণ করেছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন শহরটির নাম রাখে বাখমুত। এর অর্থ দাঁড়ায় রাশিয়া শহরটির নতুন নাম দেয়নি বরং তারা শহরটিকে আগের নাম ফিরিয়ে দিল মাত্র।

তিনি আরও বলেন, বাখমুতের দুর্ভাগ্য ছিল ইউক্রেনীয় হওয়ার। এখন এটি ইউক্রেন নয়, এটি রাশিয়া। এবং এটি বাখমুত নয়— এটি আর্টেমোভস্ক।

ভিডিওটিতে দেখা গেছে, পুশিলিন সামরিক ইউনিফর্মে ভারি ক্ষতিগ্রস্ত শহরের রাস্তায় হাঁটছেন এবং একটি ভবনে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা লাগিয়েছেন।

তিনি আরও দাবি করেন, বাখমুতের দখল রুশ বাহিনীর জন্য ইউক্রেনে আরও লাভের পথ খুলে দেবে।

পুশিলিন বলেন, আর্টেমোভস্ক শহরটি নতুনভাবে সংস্কার করা হবে। নতুন বাড়ি, কর্মক্ষেত্র এবং স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার