Advertisement Placeholder
নিউইয়র্কে বিএনপির দোয়া-মাহফিলে গিয়াস আহমেদ

সরকারের অপকর্মে আমেরিকায় প্রবাসীরা লজ্জিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের অপকর্মে আমেরিকায় প্রবাসীরা লজ্জিত

বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার অপরাহ্নে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, দীর্ঘ পথ-পরিক্রমায় মার্কিন প্রশাসনে প্রবাসীদের বিশেষ একটি মর্যাদা তৈরী হয়েছে। হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট গভর্ণর , সিটি কাউন্সিল থেকে মেয়র অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন অনেক প্রবাসী।

এমনি অবস্থায় শেখ হাসিনা ও তার সরকারের দু:স্কর্মের কারণে আজ বাংলাদেশের বিরুদ্ধে নানা স্যাংশনের ঘটনায় নতুন প্রজন্মের প্রবাসীরাও বিব্রত, আমরা প্রথম প্রজন্মের আমেরিকানরা লজ্জিত হচ্ছি প্রতিনিয়ত। এজন্যে আমরা ধিক্কার জানাই এই সরকারের প্রতি। গিয়াস আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন সময়ের প্রয়োজনেই এসেছে। তাই আমরাও দৃঢ়কন্ঠে উচ্চারণ করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেব না। জনগণের ভোট জনগণ যাকে ইচ্ছা তাকে দেবে। আর সে নির্বাচনেই দেশপ্রেমিক-গণতন্ত্রের পূজারি এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার প্রতিষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসে এই দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ।

তবারক বিতরণের প্রাক্কালে জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি আলোকে বক্তব্য রাখেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, পারভেজ সাজ্জাদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আনিসুর রহমান, সোহরাব হোসেন, বদিউল আলম, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, মোহাম্মদ নাসিম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কাজী আসাদউল্লাহ, শাহাদৎ হোসেন রাজু, কাউসার আহমেদ, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, নীরা রাব্বানী প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার