Advertisement Placeholder

যুুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে কেয়ারটেকার সরকার দাবিতে অনড় থাকার সংকল্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে কেয়ারটেকার সরকার দাবিতে অনড় থাকার সংকল্প

যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন মোস্তফা কামাল পাশা বাবুল। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত রোববার জাসাসের যুক্তরাষ্ট্র শাখা নিউইয়র্ক সিটির ব্রুকলীনে মধুবন রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করে। হোস্ট সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমানের সভাপতিত্বে এবং জন্মবার্ষিকী উদযাপন-কমিটির আহবায়ক স্টেট জাসাসের সেক্রেটারী নূরে আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারন সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল বলেন, বাংলাদেশে গনতন্ত্র পুনর্বহাল করতে হলে কেয়ার টেকার সরকারের মাধ্যমে নির্বাচনের বিকল্প নেই।

বাবুল উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের অধিনে নির্বাচন জনগন মেনে নেবেনা, বিশ্বেও সে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দীন জিয়াউর রহমানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অকুতভয় এই সৈনিকের স্বাধীনতা যুদ্ধের ঘোষনা শুনে আমি মক্তিযুদ্ধে গিয়েছি। বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহাম্মদ বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলি।

বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন সকলকে ঐক্যবদ্ধ থেকে একদফার আন্দোলন বাস্তবায়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখার উদাত্ত আহবান জানান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সাবেক সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং সেক্রেটারি কাউসার আহমেদ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নোয়াখালী জাতিয়তাবাদী ফোরামের ভাইস প্রেসিডেন্ট বিএনপির নেতা আহছান উল্লাহ বাচ্চু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি-সহ ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার