
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১০ জুন শনিবার যুক্তরাষ্ট্রস্থ প্রভাবশালী পত্রিকা ‘নিউজ উইক’-কে প্রদত্ত সাক্ষাৎকারে (ঊীপষঁংরাব: চধশরংঃধহ ঊী-চগ ওসৎধহ কযধহ ঝধুং উবভুরহম ট.ঝ. চড়ষরপু খবফ ঃড় ঐরং উড়হিভধষষ
) বলেছেন যে, পাকিস্তানের একটি রাজনৈতিক শক্তির প্ররোচনায় যুক্তরাষ্ট্র তাকে শক্র ভেবে ক্ষমতাচ্যুত করেছে।
ইমরান খান বলেছেন যে, তিনি ক্ষমতায় থাকতেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। তাকে মার্কিন প্রশাসনের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে, তিনি নাকি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কাজে লিপ্ত রয়েছেন। যদিও ইমরান খান পশ্চিমাদের দ্বৈতনীতি ও বিভিন্ন পদক্ষেপে স্ববিরোধিতারও সমালোচনা প্রকাশ্যেই করেছেন পাকিস্তানীদের সামগ্রিক স্বার্থে। ইমরান খান বলেছেন, সবসময় যুক্তরাষ্ট্রের কথায় চলতে পারিনি। সকলের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চেয়েছি পাকিস্তানের সামগ্রিক স্বার্থে। এটি সহ্য হয়নি হয়তো।
ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের এ সাক্ষাৎকার নেন নিউজ উইকের সিনিয়র ফরেন পলিসি রাইটার ও ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি বিষয়ক ডেপুটি এডিটর টম ও’কনর। ২৫০ মিলিয়ন মানুষের দেশ পাকিস্তানের পারমানবিক অস্ত্র সম্ভারও রয়েছে। ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগে মামলা হয়েছে। সে সব মামলায় গ্রেফতারের পর তিনি জামিনে মুক্তিলাভ করে নিজ বাসায় অবস্থান করছেন। ইমরাম খান সবকটি অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।
নিউজউইকের সাথে দু’বছরের কম সময়ের মধ্যে এটি হচ্ছে ইমরান খানের দ্বিতীয় সাক্ষাতকার। ২০২১ সালের সেপ্টেম্বরে পিটিআই পার্টির প্রধান ইমরান খানের প্রথম সাক্ষাতকারটি প্রকাশের কয়েক মাসের মাথায় অর্থাৎ গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। সেনা সমর্থিত বর্তমান প্রধান মন্ত্রী শাহবাজ শরিফ তার বিরুদ্ধে মামলা করেছেন। ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, দুর্নীতিসহ হত্যার অভিযোগও রয়েছে।



