Advertisement Placeholder
সভাপতি খোকন, সম্পাদক জাহাঙ্গীর

কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের প্রত্যয়ে আলবেনী বিএনপির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের প্রত্যয়ে আলবেনী বিএনপির সম্মেলন

আলবেনী বিএনপির সভাপতি খোকন (বামে) এবং সেক্রেটারি জাহাঙ্গীর। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের আনাচে-কানাচে বাংলাদেশি জাতীয়তাবাদি চেতনার প্রবাসীদের সংগঠিত করার অংশ হিসেবে ১১ জুন নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগমে আমিনুর রহমান খোকনকে সভাপতি ও মো জাহাঙ্গীর আলম সরকারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কিরণ। ১৫ দিনের মধ্যে এই ৫ জনকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির মধ্যদিয়েই কেয়ারটেকার সরকারের দাবি আদায় করা সম্ভব। সে লক্ষ্যে আমরা নিউইয়র্ক সিটিসহ আশপাশের সকল এলাকায় বিএনপির নেতা-কর্মী-সমর্থকগণকে ঐক্যবদ্ধ করছি।

ALBANY BNP-2

আলবেনী বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

গঠন করা হচ্ছে নয়া কমিটি। যুক্তরাষ্ট্রে বিএনপির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম আলবেনীতে ৫ সদস্যের কমিটি হলো সাংগঠনিক প্রক্রিয়ায়। এই সম্মেলনের উদ্বোধনকালে নিউইয়র্ক ষ্টেট বিএনপির সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন, গণতন্ত্রের লেবাসে বাকশালী শাসন চলছে, মিডিয়ার স্বাধীনতা নেই, ক্ষমতাসীনদের অন্যায়-অবিচারের প্রতিবাদ করলেই গ্রেফতার-নির্যাতনের খড়গ প্রসারিত হচ্ছে। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মো. আমিনুর রহমান খোকন এবং সঞ্চালনা করেন জাহাঙ্গির আলম সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, বদরুল হক আযাদ, দেওয়ান কাউসার, আরিফুর রহমান এবং সাংবাদিক আনিসুর রহমান, সদস্য মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মোঃ রহিজ উদ্দিন এবং জহিরুল ইসলাম ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার