
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

হঠাৎ অসুস্থ বোধ করায় আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১২ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ তাকে সেখানে ভর্তি করানো হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে দিদার বলেন, ম্যাডামের অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে কথা বলবেন ওনার মেডিকেল বোর্ড।
তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাসখানেক আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ছয়দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া।



