
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ জুন ২০২৩ | প্রিন্ট | ১৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
প্রবীণদের নিজ ঘরেই ঘনিষ্ঠ আত্মীয়দের মাধ্যমে যাবতীয় চিকিৎসা-সেবা নিষ্ঠার সাথে প্রদানের পুরস্কার হিসেবে ‘ইমিগ্র্যান্ট এ্যাল্ডার হোমকেয়ার’ এবং ‘কমিটেড হোমকেয়ার’ ‘লিড এফ আই (Lead Fiscal Intermediary )’র মর্যাদা পেয়েছেন। নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য দফতর সম্প্রতি এ এওয়ার্ডে ভূষিত করেছে কমিটেড হোমকেয়ার’র সিইও বাংলাদেশি আমেরিকান গিয়াস আহমেদকে। এ স্বীকৃতি প্রাপ্তির পর গিয়াস বলেন, আমরা ডিপার্টমেন্ট অব হেলথের সকল আইন কানুন মেনে চলছি।
ফলে সমস্ত অডিটেই শতভাগ রেজাল্ট পেয়ে ‘টপ হোম কেয়ার এজেন্সি’র সুনাম অর্জন করেছে আমার সংস্থা দুটি। গিয়াস আহমেদ আরো বলেন যে, লিড এফ আই হিসেবে তিনি ‘কমিটেড হোম কেয়ার’কেই বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, যারা লিড এফ আই পাননি তাদের ভয় পাবার কোন কারণ নেই। কারণ সাব কনটাক্টর হিসেবে তারাও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। কমিটেড হোম কেয়ার এবং ইমিগ্র্যান্ট এ্যাল্ডার হেম কেয়ারের ১২টি শাখা অফিস রয়েছে নিউইয়র্ক স্টেটের বিভিন্ন স্থানে। কমিটেড হোম কেয়ারে ফিডালিস কেয়ার, হোম ফার্ষ্ট সহ ১৭ টি এমএলটিসি ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে। তাই যারা ‘লিড এফ আই’ পাননি তারা ৯১৭-৭৪৪-৭৩০৮ নম্বরে যোগাযেগ করলে আমরা যাবতীয় সহায়তা দিয়ে যাবো।
প্রসঙ্গত: উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগ উপরোক্ত কর্মসূচির আওতায় গত ২০২০ সালের মার্চ মাসের পূর্বে যে সমস্ত হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমা অতিক্রমে সক্ষম হয়েছিল, সে সকল হোম কেয়ার প্রতিষ্ঠানকেই লীড ফিস্ক্যাল ইন্টারমিডিয়ারী (এলএফআই)’র স্বীকৃতি প্রদান করা হয়েছে। যে সব হোমকেয়ার ‘সিডিপ্যাপ’ (Consumer Directed Personal Assistant) এজেন্সি উপরোক্ত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি সে সব প্রতিষ্ঠানকে লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে স্বীকৃত হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। সংকুচিত বাজেট এবং পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য দফতর হোমকেয়ার প্রতিষ্ঠানসমুহকে যথাযথ তদারকির জন্য এই কর্মসূচির প্রবর্তন করেছে বলে জানা গেছে। স্মরণ করা যেতে পারে, নিউইয়র্ক সিটি এবং এই স্টেটের বহু বাংলাদেশি এই স্বাস্থ্য-সেবার আওতায় বিপুল অর্থ-বিত্ত উপার্জনের সুযোগ পেয়েছেন।



