Advertisement Placeholder

ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার নিউইয়র্কের আবুল কাশেম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার নিউইয়র্কের আবুল কাশেম

আবুল কাশেম। ছবি-সংগ্রহ।

অর্থ পাচারসহ নানাবিধ মিথ্যাচারে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতারণার মামলায় বুধবার ঢাকায় গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আবুল কাশেম। উল্লেখ্য, ঢাকা মেট্রপলিটন সেশন জজ কোর্ট বুধবার আবুল কাশেমসহ কয়েকজনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতদসত্ত্বেও তিনি ঢাকা ত্যাগের চেষ্টা করেছিলেন রাতে আমিরাত এয়ারলাইন্সে। উল্লেখ্য, আবুল কাশেমসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য উল্লেখপূর্বক বনানী থানায় গত মাসে একটি মামলা হয় ( ৪(২)/৪(৪)/৪(৩)। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন্সপেক্টর মনিরুজ্জামান এই মামলার তদন্ত করে মাননীয় আদালতে আবুল কাশেম ও সাদিয়া চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তাদের সকল সম্পদ জব্দ করার আদেশও চেয়েছিলেন। জজ মো. আসাদুজ্জামান আবেদনের পরিপূরক আদেশ দিয়েছেন। এই চারজনের আরেকজন হলেন বহুল আলোচিত ই-কমার্স কোম্পানী ‘আলেশা মার্ট’র চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার।

প্রসঙ্গত: উল্লেখ্য, পিপুলস ব্যাংকের অনুমোদন লাভের চিঠি পাবার পর মূলধন সংগ্রহে চেয়ারম্যান আবুল কাশেম অনিয়ম করেন। বাংলাদেশ ব্যাংকে নিজের আর্থিক সক্ষমতা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণীতেও প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বলে তদন্তে উদঘাটিত হয়। এমনকি, বিধি অনুযায়ী মূলধনের বিপরীতে ১০ কোটি টাকা সংগ্রহ করেন আরেক ব্যাংক থেকে নেয়া ঋণের মধ্যদিয়ে। যা ছিল একেবারেই বেআইনী ও প্রতারণার সামিল। উদ্ভূত পরিস্থিতির আলোকে আবুল কাশেমের বক্তব্য জানতে নিউইয়র্ক থেকে তার সেলফোনে চেষ্টা করা হয়। কিন্তু পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি এ সংবাদ লেখা পর্যন্ত।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার