Advertisement Placeholder

রাশিয়া পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে বাইডেনের ফোনালাপ

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৬ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়া পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে বাইডেনের ফোনালাপ

জো বাইডেন (বামে) ও ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার জেলেনস্কি ও বাইডেনের মধ্যে এই ফোনালাপ হয়। পরে এক টুইট বার্তায় ফোনালাপের বিষয়টি জানান জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। আমাদের মাঝে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে।”
জেলেনস্কি বলেন, “রাশিয়ার সঙ্গে যুদ্ধের গতিপথ নিয়ে কথা হয়েছে। রাশিয়ায় যেসব ঘটনা ঘটছে, তা নিয়েও আলোচনা হয়েছে।”

ইউক্রেনের জন্য আমেরিকার আরও সহায়তা নিয়েও বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। এই আলোচনায় তিনি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়টিতে জোর দিয়েছেন।

ফোনালাপে বাইডেনকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়াকে চাপ দিয়ে যেতে হবে বিশ্বের।

সম্প্রতি ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর শনিবার তিনি তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করেন।

পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এই অভিযাত্রা বন্ধ করেন প্রিগোজিন। সমঝোতা অনুযায়ী, তিনি বেলারুশে চলে যাবেন। আর বিদ্রোহের কারণে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করবে রাশিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান, সিডনি মর্নিং হেরাল্ড, তাস, ওয়ালস্ট্রিট জার্নাল

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার