Advertisement Placeholder

৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৭তম স্বাধীনতা দিবস

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   সোমবার, ০৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৭তম স্বাধীনতা দিবস

৪ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয়, আঞ্চলিক এবং পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা আমেরিকায় সরকারি ছুটি শুরু হয়েছে শনিবার ১ জুলাই থেকে, চলবে বুধবার নাগাদ। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ উপলক্ষে ১ জুলাই সাউথ ক্যারলিনার পিকেন্স সিটিতে বড় ধরনের সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন যে, প্রায় আড়াই শত বছরের পুরনো হলেও এবারের স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গিকার হবে আমেরিকার সত্যিকারের স্বাধীনতা অর্জন করার। কারণ, জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমক্র্যাটরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে ক্ষত-বিক্ষত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউজে বিশিষ্টজনদের সাথে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতশবাজিও প্রত্যক্ষ করবেন হোয়াইট হাউজ থেকেই।

এদিকে, নিউইয়র্ক সিটিতে গত ৫০ বছরের মত ন্যায় এবারই ফোর্থ জুলাই সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে। ৪০ লাখের বেশী মানুষ এবারও ইস্ট রিভারের ৪টি বার্জ থেকে চোখ ধাধানো এই আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এরবাইরে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রবাসী বাংলাদেশিরাও পারিবারিক এবং সামাজিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামি, লসএঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার