Advertisement Placeholder

সৌ‌দির দাম্মামে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌ‌দির দাম্মামে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই বাংলাদেশি। শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদির হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়াদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।

অগ্নিদুর্ঘটনায় আহত বাংলাদেশি দু’জন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার