Advertisement Placeholder

জলবায়ু সহনশীল নিরাপদ ভবিষ্যত গড়তে ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল প্রদানে গুরুত্বারোপ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলবায়ু সহনশীল নিরাপদ ভবিষ্যত গড়তে ঝুঁকিতে থাকা দেশগুলোকে  প্রতিশ্রুত তহবিল প্রদানে গুরুত্বারোপ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ১২ আগস্ট প্রদত্ত এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, উদ্ভাবনী টেকসই প্রযুক্তি এবং পুনর্বিকিরণযোগ্য শক্তি থেকে পরিবহন ব্যবস্থা এবং শিল্প-কারখানায় উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনসাধন, তরুণদের অবশ্যই একটি সুস্পষ্ট, নির্মল আনন্দদায়ক নিলাভ, আরো জলবায়ু সহনশীল ভবিষ্যত রচনার জন্যে জ্ঞান-নির্ভর দক্ষতা অর্জনে সহায়তা করতে হবে। আমাদের সবুজ ভবিষ্যত রচনায় কোন কোন সেক্টরে মনোযোগী হতে হবে সে সম্পর্কে আরো জানতে হবে।

উল্লেখ্য, আগামী মাসে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন। সেখানে জলবায়ু এবং পরিবেশ নিয়ে কর্মরত যুব সমাজ অংশ নেবেন এবং তারা চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগের সাথে প্রশ্নের অবতারণা করতে পারেন যে, যেভাবে তাপদাহ বাড়ছে, জ্বলে-পুড়ে ছারখাড় হচ্ছে বনাঞ্চল, এমন অবস্থা থেকে মানবতাকে রক্ষায় আর কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না।

সরকার এবং বড় বড় ব্যবসায়ীদেরকে অবশ্যই জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহতা রোধে একসাথে কাজ করতে হবে। এর এটাই হতে পারে টেকসই উন্নয়নের পথকে ত্বরান্বিত করার অন্যতম অবলম্বন। এবং এ পথ বেয়েই বহুল প্রত্যাশিত নিরাপদ-নির্মল আনন্দদায়ক ভবিষ্যত বিনির্মাণের পথও সুগম হবে বলে জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে স্বল্পোন্নত এবং বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে পরিবেশ সুরক্ষায় গৃহিত কার্যক্রমে অর্থ-সহায়তার দিগন্ত প্রসারিত করতে হবে বলেও উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার