Advertisement Placeholder

এজেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : বিএনপি নেতা রিজভী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এজেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : বিএনপি নেতা রিজভী

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদের মদদ দিচ্ছে এ অবৈধ সরকার। তিনি আরও বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন ধরেই অসুস্থ। এছাড়া দুই বছর আগে মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদের তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনি তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

আজ কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয় প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে অতীতেও সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, দল ভাঙার চেষ্টা করেছে, পারেনি। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারেনি। এবারও পারবে না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে- এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার