
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বাইডেন প্রশাসনের পছন্দ নয়-এমন বিষয়বস্তু সেন্সরের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহকে চাপ প্রয়োগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত শুক্রবার রুলিং জারি করেছে। এফবিআই এবং হোয়াইট হাউস প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে এহেন অপতৎপরতায় লিপ্ত রয়েছে সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায়-রুলিংয়ে মন্তব্য করেছেন ফেডারেল কোর্টের বিচারক। রুলিংয়ে প্রযুক্তি সংস্থাসমূহের বিরুদ্ধে জবরদস্তিমূলক কৌশল অবলম্বন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারকরা।
তবে বিচারকরা উল্লেখ করেছেন যে, নিম্ন আদালতের রায় হোয়াইট হাউস এবং এফবিআইকে থামিয়ে দিতে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছে। আপিল আদালত বলেছেন যে, তারা সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছুই উপস্থাপন করতে পারেন যতক্ষণ পর্যন্ত তা শালিনতার সীমা ছাড়িয়ে না যায়। এক্ষেত্রে তারা আইনের আশ্রয়ও নিতে পারবেন।
সর্বশেষ এ রায়টি হোয়াইট হাউসের জন্যে একটি আইনী বিজয় বলে মনে করা হলেও তা এখনও বিব্রতকর। কারণ, তিনজন বিচারকই ঐক্যমত পোষণ করেছেন যে, বাইডেন প্রশাসন সেন্সরশিপে লিপ্ত। অনেক সময়েই কর্মকর্তারা জরুরী, আপসহীন এবং বিদ্বেষী মনোভাব নিয়ে প্রযুক্তি সংস্থাগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এবং প্ল্যাটফরম থেকে অপছন্দের মধ্যপন্থি বিষয়বস্তুও সরিয়ে ফেলতে বাধ্য করা হয়েছে বলে মাননীয় বিচারকরা মন্তব্য করেছেন। এমন প্রক্রিয়া অবলম্বনে প্রযুক্তি সংস্থাগুলোকে বাধ্য করার ক্ষেত্রে প্রশাসনের লোকজনকে রাগান্বিত ও ক্ষুব্ধ হতেও দেখা গেছে। কখনো কখনো কর্মকর্তারা হুমকি-ধমকিও দিয়েছেন। মাননীয় বিচারকরা বলেছেন, নির্দেশ মানতে বাধ্য করার মধ্যে দোষের কিছু নেই। তবে সরকার সীমা লংঘন করতে পারে না। আদালতে সরকারের আইনজীবীরা যুক্তি দেখানোর প্রয়াস চালান যে, সংবিধানের প্রথম সংশোধনীর বদৌলত তারা বাক স্বাধীনতাকে সমুন্নত রাখতে ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি প্রযুক্তি সংস্থাসমূহের বিরুদ্ধে চাপ প্রয়োগে বাধ্য হয়েছেন। সরকারের এ যুক্তি আদালতে গ্রাহ্য হয়নি।



