Advertisement Placeholder

রাহুল আনন্দের বাড়িতে ম্যাক্রোঁর ১ ঘণ্টা ৪০ মিনিট, দিলেন উপহার

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাহুল আনন্দের বাড়িতে ম্যাক্রোঁর ১ ঘণ্টা ৪০ মিনিট, দিলেন উপহার

দু’দিনের বাংলাদেশ সফরে ‘জলের গান’র সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে রাহুল আনন্দের বাসায় হাজির হন ম্যাক্রোঁ। সেখানে রাহুল ও তার পরিবারের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রোঁর আগমন উপলক্ষে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়ি অপরূপ সাজে সাজানো হয়েছিল। বাড়ির উঠোন গোলাপের পাপড়ি, গাঁদা ফুল দিয়ে সজ্জিত করেছিলেন রাহুল আনন্দ ও তার স্ত্রী শর্মিলা শুক্লা।

ম্যাক্রোঁকে প্রথমে ফকির লালন সাঁইয়ের ‘আর কি বসবো এমন সাধুর সাধবাজারে/না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে’ গেয়ে শোনান রাহুল আনন্দ। এরপর তিনি পরিবেশন করেন প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’।

সেখানকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জলের গানের স্টুডিওতে বসে আছেন ম্যাক্রোঁ। বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে নিয়ে তাকে ব্যাখ্যা করছেন রাহুল। কখনো বাজিয়ে শুনাচ্ছেন। রাহুল আনন্দ যে একতারা বাজিয়ে গান গেয়েছেন সেটি উপহার দেন ইমানুয়েল ম্যাক্রোঁকে। তিনি সেটি হাতে পেয়ে বাজানোর চেষ্টা করেন।

বিদায় নেওয়ার আগে ইমানুয়েল ম্যাক্রোঁ একটি কলম উপহার দিয়েছেন রাহুল আনন্দকে। এ বিষয়ে শিল্পী বলেন— ‘ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেয়া সুন্দরতম উপহার একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেন এই কলম দিয়ে গান ও কবিতা লিখি, লিখি প্রকৃতি ও প্রাণের কথা; একদিন উনি সেই গান শুনবেন!’

যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি উপভোগ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অংশ হিসেবে ‘জলের গান’র স্টুডিও দেখতে হাজির হন তিনি। দু’দিনের সফর শেষে ১১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ত্যাগ করেন ফরাসি প্রেসিডেন্ট।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার