Advertisement Placeholder

মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের ভারত যেতে না দেওয়ার তথ্য সঠিক নয় : হাইকমিশন

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের ভারত যেতে না দেওয়ার তথ্য সঠিক নয় : হাইকমিশন

মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। রবিবার (৩ জুলাই) ভারতীয় হাইকমিশন, ঢাকা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানায়।

মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে এমন বার্তা দেয় হাইকমিশন।

হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদি তাদের পূর্ববর্তী ভারত সফর বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।

ভারতীয় হাইকমিশন ওই বার্তায় স্পষ্টভাবে জানাচ্ছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার