Advertisement Placeholder

চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়। খবর আল জাজিরার।

মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

গাজায় নিহত ফিলিস্তিনি তরুণকে ইউসেফ সালেম রেদওয়ান বলে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৫ বছর। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী।
গাজায় ফিলিস্তিনি তরুণের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তবে তারা বলছে যে, দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে তারা হামলার চেষ্টা করে। ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন হামলা চালিয়েছে।
গত রবিবার ইসরায়েল এক ঘোষণায় জানায় যে, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ণ করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছুড়লে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। গাজা উপত্যকায় গত শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার