Advertisement Placeholder

জয়-পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়-পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে শেখ হাসিনা

পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছুটা সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন শেখ হাসিনা। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় নিজেই।

সজীব ওয়াজেদ নামের ভেরিফাইড ফেসবুকে পেজ থেকে সোমবার (৪ জুলাই) ১২টা ২৬ মিনিটে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে মা শেখ হাসিনা ও বোন পুতুলকে ধরে রেখেছেন সজীব ওয়াজেদ জয়। ছবিতে তিনজনকেই হাস্যোজ্জ্বল মুখে দেখা গেছে। আর ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে- ‘পদ্মা ব্রিজ’।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার