Advertisement Placeholder

সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না : মির্জা ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না : মির্জা ফখরুল

ম্যান্ডেটহীন অবস্থায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোটা দেশ আজ বিপদগ্রস্থ। প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একদফা দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার আবার ক্ষমতায় আসলে নারী-শিশুসহ গোটা রাষ্ট্র নিরাপত্তাহীনতায় পড়বে।

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, সরকার জানে খালেদা জিয়া বাইরে থাকলে জনগণের যে স্রোত নামবে তাতে ক্ষমতায় থাকতে পারবে না। এই কারণে তাকে আটকে রাখা হয়েছে।
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানো ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকার তাকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আমরা আশা করি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার