Advertisement Placeholder

মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসী নিহত

মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাকটিতে গোপনে অভিবাসন প্রত্যাশীদের বহন করা হচ্ছিল। রবিবার দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে কার্গো ট্রাকটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। অঞ্চলটি গুয়াতেমালা সীমান্তে অবস্থিত।

এএফপি নিউজকে মেক্সিকোর প্রসিকিউটর দপ্তরের একজন সোর্স বরেন, দুর্ঘটনায় ভুক্তভোগীরা মূলত কিউবার নাগরিক। তাদের সবাই নারী সাথে একজন শিশুও রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়ছে, এই রুট দিয়ে প্রায়ই অভিবাসন প্রত্যাশীরা ভ্রমণ করে। তাদের লক্ষ্য থাকে যুক্তরাষ্ট্রে পৌঁছানো।

দুর্ঘটনার শিকার ট্রাকটির বডি আংশিক কাঠের তৈরি ছিল। দুর্ঘটনার ফলে এটি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলের পাশেই অভিবাসন প্রত্যাশীদের কাপড়-চোপড়, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার