Advertisement Placeholder

আমি প্রেসিডেন্ট হলে এমন নৃশংসতা কখনো ঘটত না : ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি প্রেসিডেন্ট হলে এমন নৃশংসতা কখনো ঘটত না : ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলে হামাসের হামলার দায় প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমি প্রেসিডেন্ট হলে এমন নৃশংসতা কখনো ঘটত না। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন শান্তি ছিল। আর এখন সংঘাত ও বিশৃঙ্খলা চলছে। ৯ অক্টোবর নিউ হ্যাম্পশায়ারে এক প্রচারাভিযানের বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি।

ইসরায়েলে হামাসের হামলার জন্য বাইডেনকে দায়ী করে তিনি বলেন, আপনি কি কল্পনা করতে পারেন এই লোকটির (জো বাইডেন) কী আছে? আমাদের সঙ্গে কী করেছেন- তিনি আমাদের সঙ্গে কী করেছেন? ইসরায়েলের ওপর হামলা কখনোই হতো না, (বাইডেন ক্ষমতায় না এলে) কখনোই হতো না।

তিনি বলেন, ইসরায়েলে যা ঘটেছে তা অবিশ্বাস্য। ইসরায়েলে আমরা যে নৃশংসতা দেখতে পাচ্ছি, আমি প্রেসিডেন্ট হলে তা কখনো ঘটত না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার